শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, নতুন বই বিতরণের মধ্যদিয়ে প্রতিটি ছেলে মেয়ের মুখ উজ্জ্বল হবে। তাদের মানসিকতার প্রসার ঘটবে।
নতুন বইয়ের অভাবে এক সময় শিক্ষার্থীদের মধ্যে ধনী-গরিবের বৈষম্য লক্ষ করা যেত। বই বিতরণ উৎসবের মধ্যদিয়ে ধনী গরিবের বৈষম্য দূর হয়েছে।
শুক্রবার দুপুরে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জেলা প্রশাসক রবীন্দ্রশ্রী বড়ুয়া বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
