ছুটি শেষে রবিবার খুলছে জবি

আপডেট : ০২ জানুয়ারি ২০১৬, ১৭:৪৩
শীতকালীন ছুটি, ঈদ-ই-মিলানুন্নবী ও বড়দিন উপলক্ষে ছুটি শেষে রবিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় খুলছে। 
 
শনিবার বিশ্ববিদ্যালয় জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতর থেকে এ তথ্য পাওয়া গেছে।
 
৩ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস-পরীক্ষা, প্রশাসনিক ও বিভাগীয় দফতর যথারীতি খুলবে।