সৌদি আরবে জঙ্গি হামলাকারী ও পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ৪৭ জনের এই তালিকায় রয়েছেন প্রভাবশালী শিয়া নেতা নিমর আল নিমর। তার মৃত্যুদণ্ড কার্যকর না করতে সৌদি আরবকে হুঁশিয়ার করেছিল ইরান।
মৃত্যুদণ্ড কার্যকর হওয়াদের মধ্যে বেশিরভাগ ২০০৩-০৬ সালে আল কায়েদার হয়ে জঙ্গি কর্মকাণ্ড পরিচালনা করেছিল বলে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে। ৪৭ বছর বয়সী নিমের নেতৃত্বে ২০১১ সালে সৌদি আরবের পূর্বাঞ্চলে সরকারবিরোধী বিক্ষোভ হয়েছিল। পূর্বাঞ্চলে শিয়াদের উপর বঞ্চনার অভিযোগ রয়েছে। দুই বছর আগে তাকে গ্রেফতার করা হয়। আটক করার সময়ে তাকে গুলি করা হয়। এতে সৌদি আরবের পূর্বাঞ্চলে উত্তেজনা সৃষ্টি হয়েছিল।
মৃত্যুদণ্ড কার্যকরের তালিকার মধ্যে আছেন শীর্ষ আল কয়েদ জঙ্গি ফিস আল জাফরানি। বিবিসি ও আল জাজিরা।
