কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে (কুমেক) চিকিৎসকদের অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে।
হাসপাতালের চিকিৎসকরা জানায়, শুক্রবার রাতে রোগীর স্বজনরা চার ইন্টার্নি চিকিৎসককে লাঞ্ছিত করে। এ ঘটনার প্রতিবাদে শনিবার সকাল থেকে চিকিৎসকরা ধর্মঘট পালন করছে।
হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক এ বি এম খুরশীদ আলম জানান, ঘটনা তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ইন্টার্নি চিকিৎসক অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. বাছেদ আহমেদ সরকার বাদী হয়ে ওই রোগীর স্বজনদের বিরুদ্ধে মামলা করেছেন।
তিনি বলেন, ‘হামলাকারীরা গ্রেফতার না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।’
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব জানান, এ ঘটনায় জড়িত রোগীর স্বজন রাজন, সবুজ, সজীব ও নাজমুল হাসানকে গ্রেফতার করা হয়েছে।
