কোটি টাকাসহ জামায়াতের রুকন আটক

আপডেট : ০২ জানুয়ারি ২০১৬, ২১:২৮
 
নাশকতার পরিকল্পনার অভিযোগে রাজধানীতে জামায়াতে ইসলামীর এক রুকনসহ পাঁচ জনকে কোটি টাকাসহ গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন- জামায়াতের রুকন গিয়াসউদ্দীন (৫৫), আমিনুর রহমান (৫৬), আবুল হাসেম (৩২), ওসমান গনি (৪০) ও শাহাদাত রহমান (৪৫)।
 

শনিবার দুপুরে বনশ্রীর বি ব্লকের ৬ নম্বর রোডের ১৭ নম্বর বাসা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন। তিনি বলেন, ‘৫ জানুয়ারিতে নাশকতা চালানোর লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের জড়ো করে অর্থের জোগান দেয়ার চেষ্টা করছিলেন তারা। এ সময় তাদের কাছ থেকে এক কোটি ৪৭ হাজার টাকা পাওয়া যায়।’