শীতকালীন অবকাশ, পবিত্র ঈদে মিলাদুন্নবী ও বড়দিনের ছুটি শেষে রবিবার খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়টিতে ২৫ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত ছুটি চলে। তবে ১ ও ২ জানুয়ারি শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ার আজ খুলছে বিশ্ববিদ্যালয়টি। আজ থেকে যথারীতি এর একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।
বিশ্ববিদ্যালয়টির প্রশাসন সূত্রে এ তথ্য জানা যায়।
