রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মেয়ের সঙ্গে নিজের দ্বিতীয় ছেলেকে বিয়ে দিতে চেয়েছিলেন লিবিয়ার প্রয়াত স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফি। গাদ্দাফির সাবেক এক উপদেষ্টা এই দাবি করেছেন। সম্প্রতি আইএএনএসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
মোহাম্মেদ আবদেল মোতালেব আল-হওনি ‘আল-আরাবিয়া’কে বলেছেন, লিবিয়া ও রাশিয়ার মধ্যে সম্পর্ক জোরদার করার লক্ষ্যে তার গাদ্দাফি তার দ্বিতীয় ছেলে ও সম্ভাব্য উত্তরসূরী সাইফ আল-ইসলাম গাদ্দাফির সঙ্গে পুতিনের এক মেয়ের বিয়ের প্রস্তাব দেন।
আল-হাউনি বলেন, গাদ্দাফি পুতিনের সঙ্গে এই বিষয়ে কথা বলেন। কিন্তু পুতিন তার প্রস্তাব ফিরিয়ে দেন। পুতিন বলেন, তার মেয়ে সাইফ আল-ইসলামকে চেনে না।
২০১১ সালে ক্ষমতাচ্যুত ও ন্যাটো জোটসমর্থিত অভ্যুত্থানে নিহত হন গাদ্দাফি। গত বছরের জুলাইতে ত্রিপোলির আদালত সাইফ আল-ইসলামকে মৃত্যুদণ্ড দেয়।
২০১১ সালের অভ্যুত্থানের পর পরই লিবিয়া ছেড়ে পালানোর সময় আটক হন সাইফ। এর পর থেকে তিনি লিবিয়ার পার্বত্য শহর জিনতানে বিদ্রোহী মিলিশিয়াদের হাতে বন্দি রয়েছেন।
