রাজধানীর গাবতলীতে সোমবার দুপুরে যাত্রীবাহী বাসচাপায় এমদাদুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জে।
জানা গেছে, কিছুদিন আগে তিনি শ্যামলী এলাকায় তার এক ভাতিজার বাসায় বেড়াতে আসেন। আজ দুপুরে গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
দারুস সালাম থানার ওসি সেলিমুজ্জামান বলেন, এ ধরনের কোনো ঘটনা শুনিনি। খোঁজ নিয়ে দেখছি।
