চৌদ্দগ্রামে ইউনির্ভাসাল এলপি গ্যাস ফ্যাক্টরিতে আগুন, দগ্ধ ৪

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৬, ২০:১৪
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ইউনিভার্সাল এলপি গ্যাস ফ্যাক্টরিতে অগিকাণ্ডে চারজন দগ্ধ হয়েছেন। তাদের ফেনী সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এখন পর্যন্ত তাদের পরিচয় জানা যায়নি।
 
সোমবার বিকেল চারটায় উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাটিমী রাস্তার মাথা এলাকার ওই ফ্যাক্টরিতে সিলিন্ডারে গ্যাস ভর্তি করার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে চারজন দগ্ধ হন। এতে ফ্যাক্টরির একটি অংশে পুড়ে গেছে বলে জানা গেছে।

 

ফেনী ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট সন্ধ্যা ছয়টায় আগুন নিয়ন্ত্রণে আনে।