শাস্তি পাচ্ছেন তামিমও

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৬, ২১:২৩
 
বিপিএলে সিলেট সুপার স্টার্সের মালিকের সঙ্গে তামিম ইকবালের তর্কাতর্কির ঘটনায় দুইজনকেই জরিমানা করতে যাচ্ছে বিসিবি। বোর্ডের শৃঙ্খলা কমিটির প্রধান শেখ সোহেল জানিয়েছেন, আসছে জিম্বাবুয়ে সিরিজ শেষে নির্ধারণ করা হবে জরিমানার পরিমাণ।
 
বিতর্কিত ঘটনাটি ঘটেছিল বিপিএলের দ্বিতীয় দিনেই, গত ২৩ নভেম্বর। দীর্ঘ তদন্তের পর মঙ্গলবার জানানো হলো সিদ্ধান্ত।
 

বিসিবিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শেখ সোহেল বলেন, ‘তামিমের ব্যাপারটি নিয়ে সিদ্ধান্ত নিতে এত দেরি হওয়ায় আমি দুঃখিত। আমি আপনাদের (সংবাদকর্মী) সঙ্গে কথা বলেছি, মাঠে যারা ছিল তাদের সঙ্গে কথা বলেছি, ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছি, বিসিবি স্টাফরাও ছিল। তারপর ঠিক করেছি, দুজনকেই শাস্তি দেয়া হবে। আর্থিক জরিমানা করা হবে।’