ক্রিকেট থেকে অবসরের প্রসঙ্গে ধোনি বলেন, ‘সঠিক সময়ে’ তিনি এ বিষয়ে চিন্তা করবেন। ২০১৫ বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ভারতীয় দলের বিদায়ের পরও ধোনিকে এমন প্রশ্ন করা হয়েছিল এবং এমন কোন পরিকল্পনা নেই বলে সে সময় তিনি জানিয়েছিলেন।
টেস্ট ক্রিকেটে ভালো করার পর তিন ভার্সইে বিরাট কোহলিকে ভারতীয় দলের অধিনায়ক করার দাবি উঠেছে। উপরন্তু গত একবছরে ধোনির ব্যাট কথা বলেনি। ভারতে অনুষ্ঠিতব্য টি টোয়েন্টি বিশ্বকাপের পর ধোনি অবসর নিতে পারেন বলে গুঞ্জন রয়েছে। ধোনি বলেন, ‘আমি এমন একজন ব্যক্তি যে, বর্তমান নিয়েই বাঁচি এবং এই মুহূর্তে আমার নজর কেবলমাত্র অস্ট্রেলিয়া সফর ও টি টোয়েন্টি বিশ্বকাপে। সঠিক সময়ে আমি এ বিষয়ে চিন্তা করবো। বাসস।
