মার্কিন যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে ওবামার ঘোষিত নতুন ব্যবস্থার কঠোর সমালোচনা করেছে শীর্ষ রিপাবলিকান নেতৃত্ব। মঙ্গলবার একটি আবেগময়ী বক্তব্যে ওবামা তার আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা তুলে ধরেন।
নতুন ব্যবস্থায় আগ্নেয়াস্ত্র কিনতে হলে কঠোরভাবে ক্রেতার তথ্যাদি যাচাই করা হবে। এর প্রতিবাদে যুক্তরাষ্ট্রের নি¤œ কক্ষের স্পিকার পল রায়ান বলেছেন, ওবামা কংগ্রেসকে এড়িয়ে নির্বাহী ক্ষমতায় যে আইন করেছেন সেটা স্বাধীনতাকে স্খলিত করেছে এবং এটাকে আদালতে চ্যালেঞ্জ করা হবে। রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন প্রত্যাশী বিতর্কিত ব্যক্তিত্ব ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ক্ষমতায় গেলে তিনি এই আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা বাতিল করা হবে।
সিনেট সদস্য টেড ক্রুজ টুইটারে দেয়া এক পোস্টে উল্লেখ করেন, এই আইন সম্পূর্ণ সংবিধান। তিনি একটি ক্যাম্পেইন শুরু করেছেন, যার নাম ‘আপনার বন্দুক ছিনিয়ে নিতে চায় ওবামা। ফ্লোরিডার গভর্নর ও প্রেসিডেন্ট পদে মনোনয়ন প্রত্যাশী জেব বুশ বলেছেন, তিনি ক্ষমতায় যেতে পারলে এই নিয়ন্ত্রণ ব্যবস্থা বাতিল করবেন। তবে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটন ওবামাকে পূর্ণ সমর্থন দিয়েছেন। বিবিসি।
