ময়মনসিংহের গফরগাঁওয়ে বিকাশ এজেন্টের কাছ থেকে ১৪ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শনিবার দুুপুরে মশাখালী নামকস্থানে এই ঘটনা ঘটে। এই ঘটনায় জিজ্ঞসাবাদের জন্য সিএনজি চালককে আটক করা হয়েছে।
জানা গেছে, দুপুরে বিকাশ এজেন্ট হাজী রফিকুল ইসলাম ১৪ লাখ টাক নিয়ে সিএনজি অটোরিতশাযোগে গফরগাঁও থেকে পাগলা যাচ্ছিলেন। সিএনজিটি মশাখালী নামক স্থানে এই ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সিএনজি চালক সুমনকে আটক করেছে।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।
