ক্রিকইনফো উদীয়মান খেলোয়াড় হিসেবে মুস্তাফিজকে ভোট

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৬, ১৮:৫৬
 
বিশ্ব ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ওয়েব পোর্টাল ক্রিকইনফো। কিছুদিনের মধ্যেই তারা ঘোষণা করবে ২০১৫'র বর্ষসেরা ক্রিকেটারদের নাম। আর এই পুরস্কারের তালিকায় রয়েছেন বাংলাদেশের বেশ কিছু খেলোয়াড়। তাদের মধ্যে উদীয়মান খেলোয়াড়ের তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান।
 
এ ছাড়াও বর্ষসেরাদের মনোনয়ন তালিকায় অধিনায়কের বিভাগে মনোনয়ন পেয়েছেন মাশরাফি বিন মুর্তজা, টেস্ট ব্যাটিং পারফরম্যান্সে তামিম ইকবাল, ওয়ানডে ব্যাটিংয়ে মাহমুদউল্লাহ এবং ওয়ানডে বোলিংয়ে মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।
 
তবে মুস্তাফিজের মনোনয়নটা বিশেষ। তার কারণ তাকে বিজয়ে হতে হলে প্রয়োজন সাধারণ পাঠকদের ভোট। এ জন্য পাঠকদের যেতে হবে লিংকটিতে- http://www.espncricinfo.com/awards2015/content/site/awards2015/debut.html
 
লিংকটি খুললেই দেখবেন বর্ষসেরা উদীয়মান দশ খেলোয়াড়দের ছবি ও ২০১৫ এ তাঁদের পারফরম্যান্স দেওয়া আছে। কম্পিউটার থেকে ঢুকলে প্রথম সারির ডানদিকে পাবেন মুস্তাফিজের ছবি। আর মোবাইল থেকে ঢুকলে মুস্তাফিজের ছবি পাবেন দুই নম্বরে। সেখানে মুস্তাফিজের ছবিটিতে ক্লিক করে, পেজের নিচে চলে যেতে হবে। সেখানে নিজ নিজ নাম ও নিজের সক্রিয় ই-মেইল আইডি দিতে হবে।
এর নিচেই আছে ‘Vote Now’। এখানে ক্লিক করলেই আপনার ভোট দেওয়ার কাজটি সম্পন্ন হয়ে যাবে। ক্রিকইনফো।