অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ আয়োজনকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থার পরিকল্পনা হাতে নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। বিশ্বকাপের দুই ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও এমএ আজিজ স্টেডিয়াম ঘিরে পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
২০ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া আইসিসির এই টুর্নামেন্টের ভেন্যু দুটির জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও অন্যান্য সুবিধাদির ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র নাসির উদ্দিন বলেন, চট্টগ্রাম পৃথিবীর জন্য যেকোনো দেশের নাগরিকদের জন্য নিরাপদ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাই সুন্দরভাবে আয়োজন সম্পন্ন করতে প্রতিজ্ঞাবদ্ধ। তিনি চট্টগ্রাম বাসিন্দাদেরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে অনুরোধ জানিয়েছেন তিনি।
২০ তারিখ থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের চট্টগ্রামের দুই ভেন্যুতে বিশ্বকাপের ম্যাচ ছাড়াও অনুশীলন ও ওয়ার্ম আপ ম্যাচও অনুষ্ঠিত হবে।
