প্রতিদ্বন্দ্বী ছিল লিওনেল মেসির কোপা দেল রের ফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে চারজনকে কাটিয়ে করা অবিশ্বাস্য সেই গোল। কিন্তু ব্রাজিলের তৃতীয় ডিভিশনের দল গোইয়ানেসিয়ার খেলোয়াড় ওয়েন্ডেল লিরা মেসিকে হারিয়ে জিতেছেন বছরের সেরা গোলের পুরস্কার ফিফা পুসকাস অ্যাওয়ার্ড।
বাইসাইকেল কিকে দারুণ এক গোল করেছিলেন লিরা। এই অনুষ্ঠানে পঞ্চম ব্যালন ডি অর জেতা মেসিকে হারিয়ে আবেগাপ্লুত লিরা বলেন, এটা আমার জন্য অনেক বড় সম্মান যে যাদের আমি শুধু টিভি স্ক্রিনে দেখেছি তাদের সঙ্গে পরিচিত হতে পেরেছি। আমি আমার পরিবার ও যারা আমাকে ভোট দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ দিতে চাই। আমার স্ত্রী ও কন্যাকেতো অবশ্যই ধন্যবাদ দিতে চাই।
লিরা মোট ভোটের ৪৬.৭ শতাংশ ভোট পেয়েছেন, আর মেসি পেয়েছেন ৩৩.৩ শতাংশ। তৃতীয় হওয়া রোমার আলেসান্দ্রো ফ্লোরেঞ্জি বার্সেলোনার বিপক্ষে সেই দারুণ গোলের জন্য পেয়েছেন ৭.১ শতাংশ ভোট।
