সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে দুইদিন ধরে আমদানি-রফতানি বন্ধ

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৬, ১৭:৩৬

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত দুইদিন ধরে বন্ধ রয়েছে।

 

ভারতীয় কাস্টমসের পক্ষ থেকে কারপাস পদ্ধতি চালু করা নিয়ে সেদেশের ঘোজাডাঙ্গা স্থলবন্দরে কাস্টমস ও সিঅ্যান্ডএফ এজেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের সদস্যদের মধ্যে মতবিরোধের জের ধরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে।

 

দুই দিন ধরে দফায় দফায় আলোচনায় বসেও কোন সমাধান হয়নি। ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত কারপাস পদ্ধতি ছাড়া শুধু পচনশীল দ্রব্য আমদানি-রফতানির সুযোগ দিলেও সে দেশের সিএন্ডএফ এজেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা তা মানতে রাজি হননি বলে জানিয়েছেন ভোমরা সিএন্ডএফ ব্যবসায়ী নেতৃবৃন্দ।

ভোমরা স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার শরিফ আল আমিন ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরের সহকারী কমিশনার বিনয় কুমার মন্ডলের বরাত দিয়ে জানান, ‘তিনি তাকে জানিয়েছেন সিএন্ডএফ-এর পক্ষ থেকে কারপাস পদ্ধতি চালু করার জন্য সময় চাওয়া হলে সে দেশের কাস্টমস কর্তৃপক্ষ আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত কারপাস পদ্ধতি ছাড়া আমদানি-রফতানি কার্যক্রম চালুর সুযোগ দেন।