সপ্তাহের চতুর্থ দিনে দেশের দুই পুঁজিবাজারেই সূচক ও লেনদেন বেড়েছে। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭৪৩ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ২৯ দশমিক ৭৫ শতাংশ বেশি। এর আগে এর চেয়ে বেশি লেনদেন হয় ২০১৫ সালের ৫ আগস্ট। ওইদিনের লেনদেন ছিল ৯০২ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার।
বুধবার এ বাজারের প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ২১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৮৬ পয়েন্ট হয়েছে। ডিএসইতে লেনদেনে থাকা ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৮টির, কমেছে ৯২টির ও অপরিবর্তিত রয়েছে ৩৫টির।
অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৮৮ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৩৫৯ পয়েন্ট হয়েছে। সিএসইতে এদিন লেনদেন হয়েছে ৪৮ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে ২৭ দশমিক ২ শতাংশ বেশি।
লেনদেনে থাকা ২৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৭টির, কমেছে ৫৫টি এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দাম।
