ইউসিবিএল ব্যাংকে টিকিট মিলবে বৃহস্পতিবার, সর্বনিম্ন একশ' টাকা

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৬, ১৯:২৫
 
সর্বনিম্ন একশ' টাকায় বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের টিকিট কিনতে পারবেন ক্রিকেটপ্রেমিরা। ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট এটি। সর্বোচ্চ এক হাজার টাকায় পাওয়া যাবে গ্রান্ড স্ট্যান্ডের টিকিট। এ ছাড়া পাঁচশ’ টাকায় ইন্টারন্যাশনাল স্ট্যান্ড, তিনশ’ টাকায় ক্লাব হাউজ ও দেড়শ’ টাকায় ওয়েস্টার্ন স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে।
 
খুলনার ইউসিবিএল ব্যাংকে ম্যাচের আগের দিন বৃহস্পতিবার ও ম্যাচের দিন শুক্রবার টিকিট কিনতে পারবেন ক্রিকেট প্রেমিরা। জিম্বাবুয়ের বিপক্ষে চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। সবগুলো ম্যাচই হবে খুলনার শেখ আবু নাসের ক্রিকেট স্টেডিয়ামে। শুক্রবার প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। এ ছাড়া শেষ তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৭, ২০ ও ২২ জানুয়ারি।