লাস ভেগাসে অনুষ্ঠিত 'কনজ্যুমার ইলেকট্রনিক্স শো-২০১৬'তে বিভিন্ন বিভাগে ১০০টির ও বেশি পুরষ্কার জিতে নিয়েছে স্যামসাং ইলেক্ট্রনিক্স। স্যামসাং হোম এন্টারটেইনমেন্ট, হোম অ্যাপ্লায়েন্স, মোবাইল এবং ইন্টারনেট অব থিংস'র মতো গুরুত্বপূর্ণ বিভাগে এই পুরষ্কারগুলো জিতে নেয়।
এই শো টি হচ্ছে কনজ্যুমার টেকনোলজিসের ব্যবসায়িক উন্নয়নের জন্য কর্মরত কোম্পানিগুলোর একটি বৈশ্বিক সম্মেলন। সিইএস এ অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ও প্রকাশনা সংস্থাগুলো বরাবরের মতো এবারও কনজ্যুমার ইলেকট্রনিক্স বিভাগে হোম এন্টারটেইনমেন্ট, মোবাইল এবং হোম অ্যাপ্লায়েন্স বিভাগে স্যামসাংকে নেতৃত্বদানকারী সংগঠন হিসেবে স্বীকৃতি দিয়েছে।
স্যামসাং সিইএস ২০১৬ তে যে সকল পুরষ্কার জিতে নেয় তার মধ্যে রয়েছে বেস্ট ইনোভেশন টিভি অ্যাওয়ার্ড সহ ৩৮ টি ইনোভেশন অ্যাওয়ার্ড। প্রায় ৩৬০০ কোম্পানির অংশগ্রহণে অনুষ্ঠিত ইভেন্টটিতে স্যামসাংকে তাদের বিভিন্ন অবদানের জন্য বেশ কিছু মিডিয়া ও ইন্ডাস্ট্রি অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়।
স্যামসাং ইলেকট্রনিক্স উত্তর আমেরিকার প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রেসিডেন্ট গ্রেগরি লী বলেন, 'স্যামসাং সবসময় গ্রাহকদেরকে আবিষ্কারের মাধ্যমে নতুন কিছু দেওয়ার চেষ্টা করে যা তাদের কর্মব্যস্ত জীবনকে বন্ধু, পরিবার ও সহকর্মীদের সাথে যুক্ত রাখতে সাহায্য করে এবং এগুলো প্রয়োগের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।'
তিনি আরো বলেন, 'সিটিএ এবং ইন্ডাস্ট্রি উভয়ের কাছ থেকে সম্মান জনক এই স্বীকৃতি পাওয়ায় আমরা গর্বিত। গ্রাহকদের প্রাত্যাহিক জীবনের অংশ হিসেবে আমাদের পণ্যের প্রদর্শনের জন্য আমরা অপেক্ষা করছি।'
