বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় ওমর ফারুক (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
ওমর ফারুক জেলার কাহালু উপজেলার মালিবাড়ী কাউরাশ গ্রামের রজিব উদ্দিন মাস্টারের ছেলে এবং পদ্মা ফার্মাসিটিউক্যালস কোম্পানির বিপণন প্রতিনিধি হিসেবে কাজ করতেন ।
জানা গেছে, বুধবার বিকেল ৫টার দিকে বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়া পাকবাইল ব্রিজের দক্ষিণপাশে একটি ট্রাককে ওভারটেক করার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে যান ওমর ফারুক। এ সময় ট্রাকটি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুপচাঁচিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
