আর্জেন্টিনা-উরুগুয়েসহ ৫ দলের জরিমানা

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৬, ১৭:৪৬
 
ম্যাচ চলার সময় গ্যালারিতে সমর্থকরা সমকামী বিদ্বেষী স্লোগান দেয়ায় জরিমানা গুণতে হচ্ছে আর্জেন্টিনাসহ দক্ষিণ আমেরিকার আমেরিকার পাঁচটি দেশের ফুটবল অ্যাসোসিয়েশনকে।
 
২০১৮ বিশ্বকাপের বাছাই পর্বের চারটি ম্যাচে এই ঘটনা ঘটানোর কারণে চিলিকে ৪৮ হাজার ৭৩ পাউন্ড জরিমানা করে ফিফা। আর্জেন্টিনা, মেক্সিকো, উরুগুয়ে ও পেরুকে জরিমানা করা হয় ১৩ হাজার ৭৩৫ পাউন্ড করে।
 
এ ছাড়া একই ধরনের অপরাধের অভিযোগে হন্ডুরাসের ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্ত করছে ফিফা।
 

ব্রাজিল, পেরু, কলম্বিয়া ও উরুগুয়ের বিপক্ষে চারটি ম্যাচে চিলির সমর্থকরা সমকামী বিদ্বেষী স্লোগান দেয়ায় এই শাস্তি পায় দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। পেরু আর উরুগুয়ের সমর্থকরাও চিলির বিপক্ষে ম্যাচে এই স্লোগান দিয়েছিল। আর আর্জেন্টিনার সমর্থকরা এই কাজ করেছিল ব্রাজিলের বিপক্ষে ম্যাচে। অন্য ঘটনাটি ঘটে মেক্সিকো ও এল সালভাদরের খেলায়।