মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বী টেড ক্রুজের জন্মস্থান নিয়ে প্রশ্ন তুলে বিতর্ক সৃষ্টি করেছেন। এতে ক্রুজের প্রার্থিতার বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে।
রিপাবলিকান দলের প্রার্থীদের সর্বশেষ বিতর্কে ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বী টেড ক্রুজকে আক্রমণ করে বলেন, আপনার ব্যাপারে একটি বড় প্রশ্ন রয়ে গেছে। সংবিধানে বলা হয়েছে প্রেসিডেন্ট প্রার্থী হতে পারবেন শুধু যারা ‘সাধারণ জন্মসূত্রে আমেরিকান’।
নর্থ চার্লসটনে অনুষ্ঠিত বিতর্কের নেতৃত্বে ছিলেন তারা দু’জনই। এক সপ্তাহ আগে ট্রাম্প প্রশ্ন তোলেন ক্রুজের জন্মস্থান যদি কানাডায় হয় তবে কি তিনি প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে পারবেন। এর আগে তারা দু’জন একে অপরকে আক্রমণ করে কোন কথা বলেননি।
নর্থ চার্লসটনে বৃহস্পতিবারের নির্বাচনী বিতর্কে টেক্সাসের গভর্নর ক্রুজ বলেন, ‘সাধারণ জন্মসূত্রে আমেরিকার নাগরিক’ বলতে এমন সন্তানদের বোঝায় যাদের পিতা-মাতা আমেরিকান।
ক্রুজের জন্ম ক্যালগারিতে। তার মা একজন আমেরিকান এবং বাবা কিউবান। জাতীয় নিরাপত্তা, অর্থনীতি ও পররাষ্ট্রনীতি নিয়েও তাদের মধ্যে তুমুল বিতর্ক হয়।
বিতর্কে ২০১২ সালের নির্বাচনী প্রচারণায় ব্যয়ের ব্যাপারে সমালোচনার জবাব দেন ক্রুজ। সিরীয় শরণার্থীদের ‘ট্রোজান হর্স’ আখ্যা দিয়ে ট্রাম্প বলেন- তারা দেশে ঢুকে আমেরিকার ক্ষতি করবে। ফ্লোরিডার গভর্নর জেব বুশ মুসলমানদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করার প্রস্তাব দেয়ায় ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেন। সূত্র: বিবিসি
