নতুন স্মার্টওয়াচ এনেছে প্রযুক্তি পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান আসুস। জেনওয়াচ ২ নামের এই স্মার্টওয়াচ দুটি সংস্করণে বর্তমানে ভারতের বাজারে পাওয়া যাচ্ছে। শিগগিরই ডিভাইসটি অন্যান্য দেশের বাজারে পাওয়া যাবে।
আসুসের এই স্মার্টঘড়ি ১ দশমিক ৪৫ ও ১ দশমিক ৬৩ এর দুটি ডিসপ্লে সংস্করণে বাজারে এসেছে। এর মধ্যে ১ দশমিক ৬৩ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লের মডেলটির নাম ডব্লিউ ১৫০১কিউ। এর ডিসপ্লে রেজ্যুলেশন ৩২০x৩২০ পিক্সেল। আর পিক্সেল ডেনসিটি ২৭৮পিপিআিই। ১ দশমিক ৪৫ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লের অন্য মডেলের ফোনটির নাম ডব্লিউ১৫০২কিউ। এর ডিসপ্লে রেজ্যুলেশন ২৮০x২৮০ পিক্সেল। আর পিক্সেল ডেনসিটি ২৭৩ পিপিআই।
স্মার্টওয়াচটিতে চার্জ না থাকলে স্মার্টফোন থেকে ইউএসবি ক্যাবলের মাধ্যমে চার্জ দেয়া যাবে।
আসুসের পক্ষ থেকে বলা হয়েছে, সাধারণ ব্যবহারকারীদের পাশাপাশি নেভিগট অ্যান্ড্রয়েড ব্যবহারকারী যাতে উপকৃত হতে পারেন সেজন্য স্মার্টওয়াচটিতে ডিজিটাল ক্রাউন ফিচার যোগ করা হয়েছে।
স্মার্টওয়াচ ২ এর নতুন দুই সংস্করণে আগের সংস্করণ দুটির মতো কোয়ালকম প্রসেসর ও ২.৫ ডি গরিলা গ্লাস প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। তবে দুটি স্মার্টওয়াচে প্ল্যাস্টিকের ক্যাবলের পরিবর্তে ম্যাগনেটিক চার্জার ক্যাবল পাওয়া যাবে।
দুটি মডেলই পানি নিরোধক। দুটি স্মার্টওয়াচেই সহজে বেল্ট পরিবর্তন করা যায়। জেনওয়াচ ২ এর দুটি সংস্করণেই রয়েছে ৫১২ এমবি র্যাগম, ৪ জিবি বিল্ট ইন মেমোরি। সংস্করণ দুটি অ্যান্ড্রয়েড ললিপপ অপারেটিং সিস্টেমে চলবে।
স্মার্টওয়াচের ডব্লিউ১৫০১কিউ মডেলে রয়েছে ৪০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি। ডব্লিউ১৫০২কিউতে রয়েছে ৩০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি।
ভারতের বাজারে জেনওয়াচ ডব্লিউ১৫০১কিউ ১৪ হাজার ৯৯৯ রুপিতে এবং ডব্লিউ১৫০২কিউ ১১ হাজার ৯৯৯ রুপিতে পাওয়া যাচ্ছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ হাজার ও ১৪ হাজার টাকা।
জেনওয়াচ ২ নিয়ে বিশ্লেষকদের বক্তব্য, ডিজাইন বা ডিসপ্লে চমৎকার, কিন্তু পারফরমেন্স তেমন নয়।
