এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম সাত হাজার রানের মালিক হলেন ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান সিরিজে রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে তৃতীয় ম্যাচে এ রেকর্ড গড়েন ভারতের টেস্ট অধিনায়ক। পেসার জেমস ফকনারের বলে ফাইন লেগ অঞ্চল দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে ওয়ানডে ক্রিকেটে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করেন কোহলি।
নিজের ১৬১তম ইনিংসে সাত হাজার রান অতিক্রমের মাইল ফলক স্পর্শ করেন কোহলি, যে রেকর্ডটি এত দিন ছিল দক্ষিণ আফ্রিকা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সের দখলে। ১৬৫ ইনিংসে সাত হাজার রান পূর্ণ করেছিলেন ডি ভিলিয়ার্স।
তবে রেকর্ডটি বেশ কিছু দিন কোহলির দখলেই থাকবে বলে ধারণা করা হচ্ছে। কেননা বর্তমানে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান হাশিম আমলার ৬০০৮ রান রয়েছে ১২১ ইনিংসে।
ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ৫ ও ৬ হাজার রানের মালিকও কোহলি।
