টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৬, ১৫:১২

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।

প্রথম ম্যাচের একাদশ নিয়েই দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ।

তবে বড় পরিবর্তন আছে জিম্বাবুয়ে দলে। মাশরাফির সঙ্গে টস করেছেন হ্যামিল্টন মাসাকাদজা! একাদশে নেই নিয়মিত অধিনায়ক এল্টন চিগুম্বুরা।

চিগুম্বুরা ছাড়াও জিম্বাবুয়ে দলে পরিবর্তন আছে আরও দুটি। একাদশে নেই সিকান্দার রাজা ও লুক জঙ্গুয়ে। সুযোগ পেয়েছেন রিচমন্ড মুতুম্বামি, টাওরাই মুজারাবানি ও নেভিল মাডজিভা।