ওয়ালটন টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের দেওয়া ১৬৮ রানের লক্ষ্যে ব্যাট করছে জিম্বাবুয়ে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৫ উইকেটে ৯৪ রান। পিটার মুর ৮ ও তাউরাই মুজারাবানি ১ রান নিয়ে ব্যাট করছেন।
রবিবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে আগে ব্যাট করে সাব্বির রহমান ও সৌম্য সরকারের দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ে ৩ উইকেটে ১৬৭ রানের লড়াকু পুঁজি গড়ে বাংলাদেশ।
১৬৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা বেশ ভালোই করেছিল জিম্বাবুয়ে। উদ্বোধনী জুটিতে ৬.৪ ওভারে ৫০ রান তোলেন দুই ওপেনার ভুসি সিবান্দা ও হ্যামিল্টন মাসাকাদজা। তবে ৫০ থেকে ৬৮, ১৮ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় সফরকারীরা।
প্রথমে সিবান্দাকে (২১) বোল্ড করে উদ্বোধনী জুটি ভাঙেন মাশরাফি। এরপর সাব্বির নিজের পর পর দুই ওভারে মাসাকাদজা (৩০) ও রিচমন্ড মুতুম্বামিকে (৭) সাজঘরের পথ দেখান। এর মাঝের ওভারে শেন উইলিয়ামকে (৭) এলবিডব্লিউ করে নিজের প্রথম টি-টোয়েন্টি উইকেট নেন শুভাগত হোম। আর ম্যালকম ওয়ালারকে ২৯ রানে ফেরান আমিন হোসাইন।
