বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন এবার নিজের শখের কথা জানালেন। আর তার শখের বিষয়টি হলো বাঙালি নারীর ঐতিহ্যবাহী পোশাক শাড়ি।
সোমবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে কিছু ছবি পোস্ট করেছেন তসলিমা নাসরিন। সেখানে তিনি লিখেছেন, আজ একটি তাঁতের শাড়ির দোকানে গিয়েছিলাম। কিনেছি কিছু, খুব দামি নয়, আবার তিনশ'-চারশ টাকারও নয়। একজন জিজ্ঞেস করলো, 'তোমার তো অনেক শাড়ি, তবে যে আরও শাড়ি কিনছো!' আমি বললাম, 'তাড়াহুড়ো করে শখ মিটিয়ে নিচ্ছি। কবে দুম করে মরে যাবো কে জানে!'
IMG0
তসলিমা লিখেছেন, ফের প্রশ্ন,' হঠাৎ মরার চিন্তা আসছে কেন?' বললাম, 'হয়তো আসতো না, কিন্তু চোখের সামনে টুপটুপ করে আত্মীয়রা বন্ধুরা যেভাবে মরে যাচ্ছে, এদিকে আমার লিভারটিতেও নাকি গাদা গাদা ফ্যাট জমেছে। ভরসা পাই না।
IMG1
তসলিমার পোস্ট করা ছবিগুলোর মধ্যে দুইটিতে দেখা গেছে, একটি শাড়ির দোকানে তিনি শাড়ি দেখছেন। আরেকটি ছবিতে দেখা গেছে কিছু শাড়ির ছবি। অন্য একটি ছবিতে দেখা গেছে শাড়ি পরিহিত তসলিমা কাঁচে নিজের প্রতিবিম্ব দেখছেন।
