মেহেরপুরে মাদক রাখার অপরাধে হুমায়ন কবির সজল (২২), নাসির উদ্দিন (২০) ও সেলিম হোসেন (২৫) নামে তিন যুবকের ৬ মাস করে জেল দিয়েছে পৃথক দু'টি ভ্রাম্যমান আদালত।
সোমবার দিবাগত রাতে মেহেরপুরের নির্বাহী ম্যাজিেস্ট্রট মোহাম্মদ নুর এ আলম ও শুভ্রা দাস পৃথক পৃথক আদালত পরিচালনা করে এ রায়ের আদেশ দেন। দণ্ডিত হুমায়ন কবির ও নাসির উদ্দিনের বাড়ি মেহেরপুর শহরের বেড় পাড়ায় এবং সেলিম হোসেনের বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা গ্রামে। গত সোমবার সন্ধ্যায় মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের এস আই জালাল উদ্দিনের নেতৃত্বে মেহেরপুর শহরের বেড় পাড়ায় অভিযান চালিয়ে ১০ গ্রাম গাঁজাসহ হুমায়ন কবির সজল, নাসির উদ্দিনকে আটক করেন।
অপরদিকে, মেহেরপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ টাস্কফোর্সের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে গাংনী উপজেলার বামন্দি বাজারে অভিযান চালিয়ে একশ গ্রাম গাঁজাসহ সেলিম হোসেনকে আটক করে।
