নারায়ণগঞ্জে পাঁচ খুনের ঘটনায় এক নারীকে শরীয়তপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত নারী নিহতদের কাছে কয়েক লাখ টাকা পাওনা ছিলেন বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার ভোরে ডামুড্যা উপজেলার সেদেলকুড়া থেকে নাজমা বেগম নামে ওই নারীকে গ্রেফতার করা হয়।