মুক্তাগাছায় ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৫

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৬, ১৩:৫২
 
ময়মনসিংহের মুক্তাগাছায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
 
আসামিরা হলেন-রিফাত, শরিফুল ইসলাম, মোসলেম, জাহাঙ্গীর ও আবুল কালাম কালু।
 
মুক্তাগাছা থানার এসআই সাইদুর ইসলাম জানান, গ্রেফতারকৃত ওয়ারেন্টভুক্তরা মাদকসহ জিআর মামলার আসামি।
 
মুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মো: ফজলুল করিম জানান, গ্রেফতারকৃতদের ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়েছে ।