ঝালকাঠির রাজাপুর উপজেলা পরকীয়ার জেরে মহসিন জমাদ্দার (৪০) নামে এক যুবলীগ নেতাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে মাকসুদা বেগম (৩০) নামে এক গৃহবধূকে আটক করেছে পুলিশ।
সোমবার রাতে উপজেলার সাতুরিয়ার নৈকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মহসিন উপজেলার সাতুরিয়া ১নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে মহসিনের সঙ্গে ওই এলাকার মাকসুদা বেগমের অনৈতিক সম্পর্ক চলে আসছিল। সোমবার সন্ধ্যায় মহসিন মাকসুদার বাড়িতে যায়। সকালে মাকসুদার ঘর থেকে মহসিনের লাশ উদ্ধার করা হয়।
রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ বলেন, ‘ এ ঘটনায় ওই গৃহবধূকে আটক করা হয়েছে।নিহতের গলায় ও হাঁটুতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।’
