ফরিদপুরে সাত হাজার কেজি জাটকাসহ আটক ৫

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৬, ১৬:৫১
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মাছের আড়তে অভিযান চালিয়ে সাত হাজার কেজি জাটকাসহ পাঁচজনকে আটক করেছে (র‌্যাব) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান। আটকরা হলেন, মো. মাসুদ রারা (৩০), মো. আমির হোসেন (২৫), মো. মোফাজ্জল (৩০), জালাল মাতুব্বর (৪২) ও মো. আলাল ঘরামি (৪৫)।
 
র‌্যাব-৮, ফরিদপুর ক্যাম্পের মেজর মো. মোস্তফা কায়জার জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গার মৎস্য আড়তে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়। এ সময় চার জাটকা ব্যবসায়ীসহ পাঁচজনকে আটক করা হয়।
 
পরে আটকদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাদের চারজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মনদিব ঘড়াই। আর আটক পিকাপ ভ্যান চালক মোফাজ্জলকে সতর্ক করে ছেড়ে দেয়া হয়।
 
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মনদীপ ঘরাই জানান, জব্দকৃত মাছগুলো বিভিন্ন এতিমখানা ও শিশু সদনে বিতরন করা হয়েছে।