জাপানে গত ২৫ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে হয়েছে ১৫। টোকিও’র উত্তর-পশ্চিমাঞ্চলের কারুইজাবা শহরে শুক্রবার এই দুর্ঘটনা ঘটে।
ভোরের আগে বাসটি যখন দিক পরিবর্তন করছিল তখন এর আরোহীরা ঘুমিয়ে ছিল। যাত্রীদের অনেকে ছিল কিশোর-কিশোরী বা তাদের বয়স ২০-এর কোঠায়। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ১৪ জন নিহত ও পরে বেশ কয়েকজন আহত হয়। সোমবার ২১ বছর বয়সী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যুতে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ১৫। -এএফপি
