আখাউড়ায় কিশোরী হত্যা, আটক ২

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৬, ১৮:৩৮
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় কিশোরী তাছলিমা আক্তার হত্যাকাণ্ডে জড়িত দুই যুবককে আটক করেছে পুলিশ। আটকরা হলেন, আলাউদ্দিন (২৪) ও রুবেল মিয়া (২৩)।
 
মঙ্গলবার বিকেলে পৌরশহরের দেবগ্রাম টানাব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
 
এ মামলার তদন্তকারী অফিসার আখাউড়া থানার এসআই মো. করিম বলেন, ‘আটক যুবকদের কাছ থেকে নিহত কিশোরীর ব্যবহৃত মোবাইল ফোন সেটটি উদ্ধার করা হয়েছে। যে কারণে ধারণা করা হচ্ছে ওই হত্যাকাণ্ডে তারা জড়িত।’
 
উল্লেখ্য, সোমবার সকালে উপজেলার নয়াদিল এলাকা থেকে ওই গ্রামের খলিল মিয়ার মেয়ে তাসলিমা আক্তারের (১৩) লাশ উদ্ধার করে পুলিশ। রবিবার রাত থেকে ওই কিশোরী নিখোঁজ ছিল।