ইত্তেফাকের প্রীতি সম্মিলন শুরু

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৬, ২৩:১১

দেশের ঐতিহ্যবাহী পত্রিকা দৈনিক ইত্তেফাকের ৬৩ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত প্রীতি সম্মিলন শুরু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠান শুরু হয়।
IMG2
অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন দেশের মন্ত্রী, রাজনীতিবিদ, সংসদ সদস্য, বুদ্ধিজীবী, শিক্ষক, সচিব, ব্যবসায়ী, সাংবাদিক, লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার বরেণ্য ব্যক্তিরা। এরমধ্যে জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল-হক, ব্যারিস্টার এম আমীর-উল-ইসলাম, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার, দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন প্রমুখ।

IMG0

IMG1

কোরআন তেলাওয়াতের পর চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

(বিস্তারিত আসছে...)