সিলেটে ছুরিকাঘাতে আহত ছাত্রলীগ কর্মীর মৃত্যু

আপডেট : ২০ জানুয়ারি ২০১৬, ১০:২১
সিলেটে ছুরিকাঘাতে আহত ছাত্রলীগ কর্মী হাবিবুর রহমান হাবিব (২৪) মারা গেছেন। মঙ্গলবার দুপুরে হামলায় আহত হওয়ার পর রাত পৌনে ১২টায় মাউন্ট অ্যাডোরা হাসপাতালে তার মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।
 
নিহত হাবিব ব্রাহ্মণবাড়িয়া জেলার সিদ্দিকুর রহমানের ছেলে। তিনি সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ ৪র্থ বর্ষের শিক্ষার্থী।
 
কোতোয়ালি থানার ওসি সুহেল আহমদ জানান, দুপুরে নগরীর শামীমাবাদ এলাকায় নিজ দলের কর্মীদের হামলায় আহত হন হাবিব। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে তাকে মাউন্ট অ্যাডোরা হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত পৌনে ১২টায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাবিব মারা যান।
 
ওসি সুহেল আহমদ জানান, হাবিবেব মরদেহ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।