স্টোকের বিপক্ষেও সাফল্য পেতাম: মেসি

আপডেট : ২০ জানুয়ারি ২০১৬, ১১:২৯
অনেক ইংলিশ ফুটবল বিশেষজ্ঞ ও সমর্থক মনে করেন লিওনেল মেসি প্রিমিয়ার লিগে বিশেষ করে ঠাণ্ডা আবহাওয়ার জন্য খ্যাত স্টোকের বিরুদ্ধে সফল হতে পারতেন না। তবে মেসি বলেছেন স্টোকের ঠাণ্ডা ও বৃষ্টিভেজা মাঠের চেয়েও ভয়ঙ্কর পরিস্থিতিতে তিনি খেলেছেন এবং যথারীতি সফল হয়েছেন।
 
মেসি ও রোনালদোর সঙ্গে তুলনা করতে গিয়ে রোনালদো সমর্থকরা প্রায়ই বলেন মেসি সারাজীবন স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় খেলেছেন। অন্যদিকে রোনালদো প্রিমিয়ার লিগ ও স্প্যানিশ লিগ দুই জায়গাতেই সফল। তাই শ্রেষ্ঠত্ব প্রমাণে মেসিকে প্রিমিয়ার লিগে খেলতে হবে। ফুটবল সমর্থকদের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজে পাঁচবার ব্যালন ডি অর জেতা মেসিকে উদ্দেশ্য করে প্রায়ই বলা হয়, মেসি কী স্টোকের বুধবারের রাতে এটা করে দেখাতে পারবে? শুধু তাই নয় চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগে ম্যানচেস্টার সিটি অধিনায়ক ভিনসেন্ট কোম্পানিও বলেছিলেন, বার্সেলোনার চেয়ে বরং স্টোকই কঠিন প্রতিপক্ষ। 
 
তবে মেসি মনে করেন অনায়াসেই তিনি স্টোকের বিপক্ষে সাফল্য পেতেন। বিখ্যাত স্প্যানিশ ক্রীড়া সাংবাদিক গুইলেম বালাগ স্কাই স্পোর্টসের সঙ্গে আলাপচারিতায় এই কথা বলেন। তিনি বলেন, আমি মেসি স্টোকের বিষয়ে ওই প্রশ্নের কথা বলেছিলাম। মেসি তখন বলে, যারা এসব কথা বলে তাদের জানা উচিত যখন আমার বয়স ১১ ছিল এর চেয়েও খারাপ পরিস্থিতিতে খেলেছি। রোজারিওতে আমার বাড়ির পাশের মাঠে ভাঙ্গা কাঁচ, গর্তের মধ্যে খেলেছি। তারপরেও সেখানে ভালো খেলেছি। গোল.কম।