পাবনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

আপডেট : ২০ জানুয়ারি ২০১৬, ১২:২৯
পাবনা ও শাহজাদপুরের বাস শ্রমিকদের বিরোধের কারণে অনির্দিষ্টকালের জন্য পাবনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে পাবনা বাস মালিক সমিতি। বুধবার সকাল ৭টা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে।
 
পাবনার ঢাকাগামী বাস সরকার ট্রাভেলস-এর সুপারভাইজার রাজিব হোসেন জানান, শাহজাদপুরের বাস শ্রমিকের সঙ্গে পাবনার পাবনা এক্সপ্রেসের এক শ্রমিকের ঝগড়া হয়। এরই জের ধরে শাহজাদপুরে পাবনা এক্সপ্রেসের ওই শ্রমিককে মারধর করে। এরই প্রতিবাদে পাবনার বাস মালিক সমিতি বুধবার সকাল থেকে ঢাকাগামী সব কোচ বন্ধ করে দিয়েছেন। তবে বিকালে পাবনা ও শাহজাদপুরের বাস মালিক ও শ্রমিক সমিতির মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে।
 
হঠাৎ করে ঢাকার কোচ বন্ধ করে দেয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।