খুলনায় তৃতীয় টি টোয়েন্টিতে টস জিতে সফরকারী জিম্বাবুয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ একাদশে পাঁচটি পরিবর্তন আনা হয়েছে বলে জানা গেছে।
প্রথম দুটি ম্যাচে জিতে এরই মধ্যে চার ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ২-০ তে এগিয়ে গেছে বাংলাদেশ। আজ জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। এই ম্যাচ দিয়ে চার খেলোয়াড়ের অভিষেক হচ্ছে। আবু হায়দার রনি, মুক্তার আলি, মোহাম্মদ শহীদ ও মোসাদ্দেক হোসেনের এই ম্যাচে অভিষেক হচ্ছে। আর তামিমের বদলে ওপেন করবেন ইমরুল কায়েস।
