বৃষ্টির কারণে জিম্বাবুয়ে বাংলাদেশের তৃতীয় টি টোয়েন্টি আপাতত বন্ধ রয়েছে। বৃষ্টিতে বন্ধ হওয়ার আগে ৭ ওভার শেষে ৭২ রান করেছে জিম্বাবুয়ে।
খুলনার আবু নাসের স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। হ্যামিল্টন মাসাকাদজার উইকেটটি হারালেও ভুসি সিবান্দা ২০ বলে ৩৮ রান করেছেন। তার সঙ্গে উইকেটে আছেন ৮ বলে ১৩ রান করা রিচমন্ড মুতুম্বামি। অভিষিক্ত আবু হায়দার রনি ২ ওভারে ২৪ রান দিয়েছেন। মোহাম্মদ শহীদ ২০ রান দিয়ে নিয়েছেন এক উইকেট।
এই ম্যাচ দিয়ে চার বাংলাদেশী খেলোয়াড়ের আন্তর্জাতিক টি টোয়েন্টিতে অভিষেক হচ্ছে। আবু হায়দার রনি, মুক্তার আলি, মোহাম্মদ শহীদ ও মোসাদ্দেক হোসেনের এই ম্যাচে অভিষেক হচ্ছে। আর তামিমের বদলে দলে এসেছেন ইমরুল কায়েস।
