সুটকেসে শিশুর লাশ

আপডেট : ২০ জানুয়ারি ২০১৬, ১৮:১১

মহানগরীর পল্লবী আবাসিক এলাকায় সুটকেসের ভেতর থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর দেড়টার দিকে অজ্ঞাত ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।

 

জানা গেছে, বুধবার দুপুরে পল্লবী আবাসিক এলাকায় কয়েকজন টোকাই (পথশিশু) ব্রিজের নিচে একটি সুটকেস দেখতে পায়। তারা সুটকেসটি তুলে এনে খোলার পর ৭-৮ বছরের একটি শিশুর লাশ দেখতে পায়। স্থানীয়রা বিষয়টি জালালাবাদ থানায় জানান। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

 

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার  হোসেন শিশুর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।