এতদিন দেখা গেছে ব্যাটসম্যান মাথায় হেলমেট পরে মাঠে নামে। মাঝে মাঝে উইকেটকিপার ও শর্টে দাঁড়ানো ফিল্ডারের মাথায়ও দেখা যায় হেলমেট। কিন্তু আম্পায়ারের মাথায় হেলমেট এবারই প্রথম দেখলো ক্রিকেট বিশ্ব।
ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ ম্যাচে অস্ট্রেলীয় আম্পায়ার জন ওয়ার্ডের মাথায় দেখা গেল হেলমেট। ম্যাচ চলাকালীন সময় অজি ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চের একটা শর্ট গায়ে লাগলে মাটিতে লুটিয়ে পড়ে অন্যপ্রান্তের আম্পায়ার রিচার্ড কেটেলব্রুগ।
আর তখনই বোধহয় জন ওয়ার্ডের স্মৃতিতে ভেসে ওঠে ২০১৫ সাল। রঞ্জি ট্রফির একটা ম্যাচ পরিচালনা করার সময় মাথায় আঘাত পেয়েছিলেন তখন। তাই আর কোন ঝুঁকি না নিয়ে মাথায় হেলমেট পরে নেমে পড়েন জন ওয়ার্ড। এরইমধ্য দিয়ে নাম লেখান ক্রিকেট বিশ্বের প্রথম হেলমেট পরিহিত আম্পায়ার হিসেবে।
