মাধবপুরে ৩ ডাকাত গ্রেফতার

আপডেট : ২০ জানুয়ারি ২০১৬, ১৮:৫৭

মাধবপুরে এটিএন বাংলার সাংবাদিক ও পুলিশের গাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত ৩ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

 

বুধবার ভোরে মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর থেকে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য হরিপুর গ্রামের জালু মিয়ার ছেলে আবুল কাশেম (৩০), একই গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে জাকির হোসেন (২৪) ও  হিরা মিয়ার ছেলে মনির মিয়াকে (২৫) গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃতরা হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এসআই মুমিনুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, ১২ জনের একটি দল এই ডাকাতির সঙ্গে জড়িত ছিল বলে বিচারকের কাছে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।