ই-ক্যাবের সভাপতি রাজিব, সাধারণ সম্পাদক তমাল

আপডেট : ২০ জানুয়ারি ২০১৬, ২১:৫২
 
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে ই-কমার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ই-ক্যাব) প্রথম কার্যকরী পরিষদ। ২০১৬-১৮ মেয়াদের এই কার্যকরী পরিষদে সংগঠনটির সভাপতি হয়েছেন রাজিব আহমেদ এবং সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল। রাজিব ই-ক্যাবের প্রতিষ্ঠাকালীন আহবায়ক কমিটিরও সভাপতি ছিলেন।
 
এছাড়াও দুই বছর মেয়াদী পরিষদের সহ-সভাপতি হয়েছেন রেজওয়ানুল হক জামী, সেজান সামস যুগ্ম-সাধারণ সম্পাদক, অর্থ-সম্পাদক হয়েছেন মোহাম্মদ আব্দুল হক এবং কার্যনির্বাহী পরিচালক হয়েছেন মো. আরিফুল হাই রাজীব, আফজাল হোসেন, তানভীর আহমেদ মিশুক ও নাসিমা আক্তার।
 
সংগঠনটি পরিচালনার জন্য ৯ সদস্যের পরিচালনা পর্ষদ গঠনে ২৬ জানুয়ারি ২০১৬-২০১৮ মেয়াদের প্রথম নির্বাচন অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়েছিল। তবে ৯টি পদের বিপরীতে আর কেউ প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সবাইকে নির্বাচিত করছে নির্বাচন অনুষ্ঠানে গঠিত নির্বাচন বোর্ড।
 

প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বারকে প্রধান করে তিন সদস্যের একটি নির্বাচন বোর্ড ও তিন সদস্যের আপিল বোর্ড গঠন করেছিল ই-ক্যাব। শনিবার নির্বাচন বোর্ড চূড়ান্ত ফলাফল ঘোষণা করে।