গাংনীতে স্কুলছাত্রের হত্যাকারীর সহযোগী আটক

আপডেট : ২১ জানুয়ারি ২০১৬, ০৮:৫৪
মেহেরপুরের গাংনী পৌরসভার চৌগাছা গ্রামের স্কুলছাত্র আল আমিন হত্যায় অভিযুক্ত প্রধান আসামি সাগর হোসেনের প্রধান সহযোগী জাহিদুল ইসলামকে (১৯) আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত মধ্যরাতে গাংনী থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করেন।
 
আটক জাহিদুল ইসলাম কাজীপুর বর্ডারপাড়া এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে।
 
গাংনী থানার ওসি (তদন্ত) মোক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক জাহিদুল ইসলাম স্কুলছাত্র আল আমিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সাগরের প্রধান সহযোগী। সাগর হোসেনের ফেনসিডিল ব্যবসার মূল হোতা। থানায় এনে জাহিদুল ইসলামকে জিজ্ঞাসাবাদ চলছে।
 
উল্লেখ্য, গাংনী পৌরসভার চৌগাছা পশ্চিমপাড়া এলাকার ঝালমুড়ি বিক্রেতা আসমত আলীর ছেলে। গাংনী পৌর মাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি বছরে এসএসসি পরীক্ষার্থী আল আমিন হোসেনকে একটি মোবাইল ফোনের জন্য তার চাচা সাগর হোসেন কোমল পানীয়ের সঙ্গে বিষাক্ত জাতীয় পদার্থ পান করিয়ে হত্যা করেন।