রূপগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার

আপডেট : ২১ জানুয়ারি ২০১৬, ১২:০৬
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অঞ্জনা আক্তার নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তারাব দক্ষিণপাড়া এলাকা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। 
 
গৃহবধূ অঞ্জনা আক্তার কুমিল্লা জেলার মুরাদনগর থানার কাচারিকান্দা এলাকার জীবন মিয়ার স্ত্রী। দীর্ঘদিন ধরে উপজেলার তারাব দক্ষিণপাড়া এলাকার আমিন উদ্দিনের বাড়িতে বসবাস করে আসছেন তিনি। 
 
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) এবিএম মেহেদী মাসুদ জানান, ঘরে গৃহবধূ অঞ্জনা আক্তারের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।