কুমিল্লায় মনিকা (১৫) নামের এক কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলার মেঘনা উপজেলার কান্দারগাঁও এলাকার একটি পরিত্যক্ত জমি থেকে পুলিশ ওই কিশোরীর লাশ উদ্ধার করে। তিনি কান্দারগাঁও গ্রামের আবদুল হালিমের মেয়ে।
জানা যায়, বৃহস্পতিবার সকালে এক কিশোরীর মরদেহ জমিতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে দুপুর দেড়টার দিকে ওই কিশোরীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মেঘনা থানার ওসি কামরুজ্জামান সিকদার পিপিএম জানান, ‘ওই কিশোরীকে গলা কেটে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, বুধবার রাতের যে কোনো সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর জন্য প্রস্তুতি চলছে। তবে কী কারণে কে বা কারা তাকে হত্যা করেছে তা তদন্তের পর বলা যাবে।’
