সেনবাগে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

আপডেট : ২১ জানুয়ারি ২০১৬, ১৭:২৩
নোয়াখালীর সেনবাগ উপজেলায় জমি নিয়ে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
 
জানা গেছে, বৃহস্পতিবার সকাল নয়টার দিকে উপজেলার গোলাপপুর গ্রামে বিবদমান জমিতে মুকবুল আহমেদ (৭০) মরিচের চারা রোপন করছিলেন। এ সময় প্রতিপক্ষের লোকজন তাকে পিটিয়ে হত্যা করে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়। মুকবুল ওই গ্রামের মৃত আবদুল বারিকের পুত্র।
 
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।