মাগুরায় আওয়ামী লীগ কর্মী হত্যা: দোষীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

আপডেট : ২১ জানুয়ারি ২০১৬, ১৭:১৯
মাগুরায় পৌর নির্বাচন পরবর্তী সহিংসতায় আওয়ামী লীগ কর্মী আব্দুল মাজেদ  (৫৬) হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন,  সমাবেশ ও শোক র‌্যালি  করেছে এলাকাবাসী।
 
বৃহস্পতিবার দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ে এসব কর্মসূচিতে নিহতের পরিবারের সদস্যরাসহ এলাকার কয়েক শ নারী-পুরুষ অংশ নেন।
 
মানবন্ধনে নিহতের ভাই জামির হোসেন, ফিরোজ হোসেন ও আলমগীর হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
 
উল্লেখ্য, ১৪ জানুয়ারি  সাজিয়াড়ার আওয়ামী লীগ কর্মী আব্দুল মাজেদ মোল্যাকে পৌর নির্বাচনসহ পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় বিএনপি সমর্থিত একটি সন্ত্রাসী  গ্রুপ নির্মমভাবে কুপিয়ে জখম করে। ওইদিন রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই জামির হোসেন ২০ জনকে আসামি করে মামলা করেন। এ মামলায় এখন পর্যন্ত  একজন গ্রেফতার হয়েছেন। বাকি আসামিরা পলাতক রয়েছেন।